Legal

Privacy Policy

What personal data PlayerLagbe collects, why, who it is shared with, where it is stored, how long it is kept and your rights under the Personal Data Protection Act, 2026.

Version v1.1Effective 13 October 2026বাংলা ও English — বাংলা পাঠ প্রাধান্য পাবে / Bangla prevails

PlayerLagbe — প্রাইভেসি পলিসি

PlayerLagbe — Privacy Policy

সংস্করণ / Versionv1.1 — সংশোধিত খসড়া / Revised draft
কার্যকর তারিখ / Effective Date13 10 2026
উপাত্ত-জিম্মাদার / Data-fiduciaryGreenosa Digital, TRADE LICENCE NO.TRAD/DNCC/119977/2022, ৭৬/২, প ম আগারগঁাও, শের বাংলা নগর, ঢাকা DHAKA
গোপনীয়তা যোগাযোগ / Privacy ContactMahdee Bin Azam Khan, contact@playerlagbe.com — গোপনীয়তা-সংক্রান্ত অনুরোধ / Privacy requests
সম্পর্কিত / Relatedব্যবহারকারী চুক্তি / User Agreement · সেবার শর্তাবলি / Terms of Service · ক্যান্সেলেশন ও রিফান্ড পলিসি / Cancellation & Refund Policy

ভাষা ও প্রাধান্য / Language and precedence: বাংলা ও ইংরেজি পাঠে অসঙ্গতি হলে বাংলা পাঠ প্রাধান্য পাবে। / Where the two texts differ, the Bangla text prevails.

এই পলিসি বাংলাদেশের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬ (২০২৬ সনের ৬৩ নং আইন), ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, ২০২১ এবং প্রযোজ্য অন্যান্য আইন ও বিধিমালার আলোকে প্রণীত। ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ, প্রকাশ ও স্থানান্তরের ক্ষেত্রে PlayerLagbe আইনসম্মত ভিত্তি, স্বচ্ছতা, নিরাপত্তা এবং ব্যবহারকারীর অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উক্ত আইনের ধারা ২৩ ও ৩১–৩৫ সরকার নির্ধারিত তারিখে কার্যকর হবে; অন্যান্য কার্যকর বিধান ইতোমধ্যে প্রযোজ্য।

This Policy has been prepared with reference to the Personal Data Protection Act, 2026 (Act No. 63 of 2026), the Digital Commerce Operation Guidelines, 2021, and other applicable laws and regulations of Bangladesh. PlayerLagbe is committed to lawful processing, transparency, security and respect for users’ rights when collecting, using, retaining, disclosing or transferring personal data. Sections 23 and 31–35 of the 2026 Act are subject to deferred commencement on a date notified by the Government; the other operative provisions already apply.

০ / 0. এক নজরে / At a Glance

বাংলা — এটি সারসংক্ষেপ; পূর্ণ শর্ত নিচের ধারাগুলোতে। • আমরা যা নিই: আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, লোকেশন, বুকিং ইতিহাস এবং আপনি যে খেলোয়াড়দের যোগ করেন তাঁদের নাম ও নম্বর। • আপনার কার্ড বা বিকাশ পিন আমরা কখনো দেখি না বা রাখি না — পেমেন্ট সরাসরি bKash প্রক্রিয়া করে। • টার্ফ পার্টনার আপনার নাম ও ফোন নম্বর দেখতে পান — কারণ ম্যাচটি চালানোর জন্য তাঁদের তা প্রয়োজন। • অনুমোদিত আনুষ্ঠানিক অংশীদারের নিজস্ব বিপণনের জন্য আপনার নাম ও মোবাইল নম্বর কেবল সংশ্লিষ্ট অংশীদারকে শনাক্ত করে নেওয়া পৃথক ও স্বেচ্ছাধীন সম্মতির ভিত্তিতেই শেয়ার করা হতে পারে। শুধু অংশীদার হওয়ার কারণে কোনো প্রতিষ্ঠান তথ্য পায় না। • আমাদের সার্ভার বর্তমানে সিঙ্গাপুরে — বিস্তারিত ও আইনগত অবস্থান ধারা ৫-এ স্পষ্ট করে বলা আছে। • PlayerLagbe-এর নিজের এবং অংশীদারদের প্রচারমূলক বার্তার জন্য পৃথক সম্মতি প্রয়োজন; প্রতিটি সম্মতি আপনি যেকোনো সময় প্রত্যাহার করতে পারেন। • আপনি আপনার তথ্য দেখতে, সংশোধন করতে ও মুছে ফেলতে পারেন — ধারা ৭।
English — A summary; the full terms are below. • What we take: your name, mobile number, email, location and booking history, plus the names and numbers of players you add. • We never see or store your card details or bKash PIN — payments are processed by bKash directly. • Turf Partners see your name and phone number, because they need them to run the match. • We may share only your name and mobile number with a specifically identified Official Partner for that partner’s own marketing, and only after your separate, voluntary opt-in. Partnership status alone never grants access to your information. • Our servers are currently in Singapore — Section 5 sets out what that means and the legal position, plainly. • PlayerLagbe marketing and each partner’s marketing require separate consent; you may withdraw each permission at any time. • You can see, correct and delete your data — Section 7.

১ / 1. সংজ্ঞা / Definitions

শব্দ / Termঅর্থ / Meaning
ব্যক্তিগত তথ্য / Personal Dataযে তথ্য দিয়ে একজন ব্যক্তিকে শনাক্ত করা যায় / Information from which a person can be identified
উপাত্তধারী / Data Subjectযাঁর ব্যক্তিগত তথ্য — অর্থাৎ আপনি / The person the data is about — you
উপাত্ত-জিম্মাদার / Data-fiduciaryযে প্রতিষ্ঠান ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের উদ্দেশ্য নির্ধারণ বা তত্ত্বাবধান করে — PlayerLagbe পরিচালনাকারী আইনগত প্রতিষ্ঠান / Entity determining or overseeing the purposes of processing — the legal entity operating PlayerLagbe
প্রসেসর / Processorযে তৃতীয় পক্ষ আমাদের পক্ষে তথ্য প্রক্রিয়াকরণ করে (যেমন Mim SMS) / A third party processing data on our behalf (e.g. Mim SMS)
হোস্ট, জয়েনার, স্লট, টার্ফ পার্টনারসেবার শর্তাবলির ধারা ১-এ সংজ্ঞায়িত / As defined in Section 1 of the Terms of Service
যুক্ত খেলোয়াড় / Added Playerযাঁর নাম ও নম্বর কোনো হোস্ট বা জয়েনার প্ল্যাটফর্মে যোগ করেছেন / A person whose name and number a Host or Joiner has entered
আনুষ্ঠানিক অংশীদার / Official PartnerPlayerLagbe-এর সঙ্গে কার্যকর লিখিত চুক্তিতে নিযুক্ত কোনো বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক অংশীদার; এমন পরিচয় নিজে থেকে ব্যবহারকারীর তথ্য পাওয়ার অধিকার দেয় না / An organisation formally appointed under an effective agreement; appointment alone creates no right to receive user data
অংশীদার বিপণন-সম্মতি / Partner Marketing Consentশনাক্তকৃত অংশীদারের নিজস্ব প্রচারণার জন্য নাম ও মোবাইল নম্বর শেয়ার এবং বর্ণিত মাধ্যমে যোগাযোগের পৃথক, সুস্পষ্ট ও প্রত্যাহারযোগ্য সম্মতি / Separate, specific and withdrawable opt-in for disclosure and described marketing by an identified partner

২ / 2. আমরা কী তথ্য সংগ্রহ করি এবং কীভাবে / 2. What Data We Collect and How

ক / a. আপনি যা আমাদের দেন / What you give us

তথ্য / Dataকখন / When
নাম / Nameরেজিস্ট্রেশন / Registration
মোবাইল নম্বর (OTP দিয়ে যাচাইকৃত) / Mobile number (OTP-verified)রেজিস্ট্রেশন / Registration
ইমেইল ঠিকানা / Email addressরেজিস্ট্রেশন ও ম্যাচ নিশ্চিতকরণের বার্তা / Registration and match confirmations
Google বা Facebook দিয়ে সাইন-ইন করলে: নাম, ইমেইল, প্রোফাইল আইডি ও ছবি / If you sign in with Google or Facebook: name, email, profile ID and pictureসোশ্যাল সাইন-ইন / Social sign-in
স্কিল লেভেল (আপনার নিজের ঘোষিত) / Self-declared skill levelপ্রোফাইল / Profile
আপনার যোগ করা খেলোয়াড়দের নাম ও ফোন নম্বর / Names and phone numbers of players you addগেম ক্রিয়েট বা জয়েন / Creating or joining a game
টিমের নাম ও খেলোয়াড় তালিকা / Team name and rosterটিম রেজিস্ট্রেশন / Team registration
টার্ফ রেটিং ও রিভিউ / Turf ratings and reviewsআপনি লিখলে / When you write one
অভিযোগ ও সাপোর্ট বার্তা / Complaints and support messagesযোগাযোগ করলে / When you contact us

খ / b. সেবা ব্যবহারে যা তৈরি হয় / What using the service generates

বুকিং ও গেম ইতিহাস (হোস্ট করা, জয়েন করা, ক্যান্সেল করা); পেমেন্ট রেকর্ড (পরিমাণ, তারিখ, ট্রানজেকশন আইডি, রিফান্ড অবস্থা); PL Points ব্যালেন্স; ক্যান্সেলেশন ও নো-শো রেকর্ড; পছন্দের খেলা ও ফেভারিট টার্ফ।

Booking and game history (hosted, joined, cancelled); payment records (amount, date, transaction ID, refund status); PL Points balance; cancellation and no-show record; sport preferences and favourite turfs.

গ / c. স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত / Collected automatically

তথ্য / Dataব্যাখ্যা / Note
নির্দিষ্ট লোকেশন (GPS) / Precise location (GPS)কেবল প্ল্যাটফর্ম ব্যবহারের সময়, আপনার অনুমতি নিয়ে — কাছাকাছি টার্ফ ও দূরত্ব দেখানোর জন্য। অনুমতি না দিলেও আপনি এলাকা নিজে বেছে নিয়ে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। / Only while you are using the platform and with your permission, to show nearby turfs and distances. You can decline and still use the platform by selecting your area manually.
ডিভাইস তথ্য / Device informationমডেল, অপারেটিং সিস্টেম, প্ল্যাটফর্ম সংস্করণ, ডিভাইস আইডি
পুশ নোটিফিকেশন টোকেন / Push tokenনোটিফিকেশন পাঠানোর জন্য / To send notifications
ব্যবহার-বিশ্লেষণ (Google Analytics) / Usage analyticsধারা ৯ দ্রষ্টব্য / See Section 9
আইপি ঠিকানা ও লগ / IP address and logsনিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধ / Security and fraud prevention

ঘ / d. যা আমরা সংগ্রহ করি না / What we do not collect

আমরা আপনার কার্ড নম্বর, বিকাশ পিন বা ব্যাংক পাসওয়ার্ড কখনো দেখি না বা সংরক্ষণ করি না — পেমেন্ট সম্পূর্ণরূপে bKash-এর নিজস্ব নিরাপদ পরিসরে সম্পন্ন হয়। আমরা জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ বা স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য সংগ্রহ করি না।

We never see or store your card number, bKash PIN or banking password — payment happens entirely within bKash's own secure environment. We do not collect National ID, date of birth or health information.

৩ / 3. আমরা কীভাবে তথ্য ব্যবহার করি / How We Use Your Data

উদ্দেশ্য / Purposeকী ব্যবহার হয় / What is usedআইনগত ভিত্তি / Legal basis
ম্যাচমেকিং — কাছাকাছি গেম দেখানো, খেলোয়াড় মেলানো / Matchmaking — showing nearby games, matching playersনাম, লোকেশন, স্কিল লেভেল, পছন্দচুক্তি সম্পাদন / Performance of contract
স্লট বুকিং ও ম্যাচ পরিচালনা / Slot booking and running the matchনাম, ফোন নম্বর, বুকিং তথ্যচুক্তি সম্পাদন / Performance of contract
পেমেন্ট ও রিফান্ড / Payments and refundsপেমেন্ট রেকর্ডচুক্তি সম্পাদন ও আইনগত বাধ্যবাধকতা / Contract and legal obligation
জানানো — গেম পূর্ণ হলে কল, এসএমএস, নোটিফিকেশন ও ইমেইল / Notifying you when a game fills, by call, SMS, notification and emailনাম, নম্বর, ইমেইলচুক্তি সম্পাদন / Performance of contract
নিরাপত্তা, প্রতারণা ও অপব্যবহার প্রতিরোধ / Safety, fraud and abuse preventionঅ্যাকাউন্ট ও লগ তথ্যবৈধ স্বার্থ ও আইনগত বাধ্যবাধকতা / Legitimate interest and legal obligation
অভিযোগ নিষ্পত্তি / Handling complaintsসংশ্লিষ্ট রেকর্ডআইনগত বাধ্যবাধকতা / Legal obligation
সেবার মান উন্নয়ন / Improving the serviceবেনামি ব্যবহার-পরিসংখ্যানসম্মতি / Consent
প্রচারমূলক বার্তা — টুর্নামেন্ট, অফার / Marketing — tournaments, offersনম্বর, ইমেইলআলাদা সম্মতি / Separate consent
আনুষ্ঠানিক অংশীদারের নিজস্ব প্রচারণা / Independent Official Partner marketingকেবল নাম ও মোবাইল নম্বর / Name and mobile phone number onlyসংশ্লিষ্ট শনাক্তকৃত অংশীদারের জন্য পৃথক সম্মতি / Separate consent for the identified partner

প্রচারণা সম্পর্কে: PlayerLagbe-এর নিজের প্রচারমূলক বার্তা কেবল আলাদা সম্মতির ভিত্তিতে পাঠানো হয় — অ্যাকাউন্ট খোলার সম্মতির সঙ্গে এটি জড়িত নয়। কোনো আনুষ্ঠানিক অংশীদারের নিজস্ব প্রচারণার জন্য তথ্য প্রকাশ ও যোগাযোগের সম্মতি PlayerLagbe-এর নিজস্ব প্রচারণার সম্মতি থেকে পৃথক। ওই অংশীদারের পরিচয়, উদ্দেশ্য, যোগাযোগের মাধ্যম, তথ্য ধারণের প্রাসঙ্গিক বিবরণ এবং সম্মতি প্রত্যাহারের পদ্ধতি জানিয়ে আলাদা সম্মতি নেওয়ার আগে কোনো তথ্য শেয়ার করা হবে না। Settings → Notifications বা Settings → Privacy থেকে কিংবা বার্তার নির্দেশনা অনুযায়ী প্রচারণা বন্ধ করা যাবে। প্রচারণা বন্ধ করলেও জরুরি বুকিং ও ম্যাচ-সংক্রান্ত বার্তা চলবে।

On marketing: PlayerLagbe sends its own promotions only with separate consent, never as a condition of account registration. Permission for an Official Partner’s independent marketing and the related disclosure is distinct from consent to PlayerLagbe’s promotions. Before sharing information, we will identify that partner, explain the purpose and communication channels, relevant retention information and how to withdraw consent, and obtain a separate affirmative opt-in. Marketing may be switched off under Settings → Notifications or Settings → Privacy, or through instructions in a message. Essential booking and match notices continue regardless of marketing preferences.

৪ / 4. কার সঙ্গে তথ্য শেয়ার করা হয় এবং কেন / 4. Who We Share Data With, and Why

কার সঙ্গে / With whomকী / Whatকেন / Why
টার্ফ পার্টনার / Turf Partnerবুকিংকারীর নাম, ফোন নম্বর, স্লটের সময়, বুকিং পদ্ধতি, অ্যাডভান্স অবস্থাম্যাচটি চালানো, মাঠে প্রবেশ নিশ্চিত করা ও স্লট ধরে রাখা / To run the match, admit you and hold the Slot
অন্য ব্যবহারকারী / Other usersআপনার প্রদর্শিত নাম, স্কিল লেভেল, হোস্টের নাম, কতজন যাচ্ছেনখোলা গেম দেখানো ও যোগদান সম্ভব করা / To display open games and let people join
bKashপেমেন্ট প্রক্রিয়াকরণের প্রয়োজনীয় তথ্যপেমেন্ট ও রিফান্ড / Payment and refund. বিকাশের নিজস্ব প্রাইভেসি শর্ত প্রযোজ্য / bKash's own privacy terms apply
Mim SMSমোবাইল নম্বরOTP ও এসএমএস পাঠানো / Sending OTP and SMS
Google Analyticsব্যবহার-বিশ্লেষণ ও শনাক্তকারীসেবার মান উন্নয়ন / Improving the service — ধারা ৯
Google / Facebookসাইন-ইন যাচাইআপনি সোশ্যাল সাইন-ইন বেছে নিলে / Only if you choose social sign-in
আইন প্রয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থা / Law enforcement and regulatorsআইনানুগ অনুরোধে প্রয়োজনীয় তথ্যআদালত, DNCRP বা কর্তৃপক্ষের বৈধ নির্দেশে / On lawful order of a court, the DNCRP or the Authority
আনুষ্ঠানিক অংশীদার / Official Partner (if any is formally appointed)কেবল সম্মতিদানকারীর নাম ও মোবাইল নম্বর / Consenting user’s name and mobile number onlyশুধু শনাক্তকৃত অংশীদারের অনুমোদিত প্রচারণা; পৃথক সম্মতি আবশ্যক / Identified partner’s authorised marketing, subject to separate opt-in

আনুষ্ঠানিক অংশীদারদের সঙ্গে বিপণন: PlayerLagbe স্পনসরশিপ বা প্রচারণার জন্য ভবিষ্যতে আনুষ্ঠানিক অংশীদার নিয়োগ করতে পারে। উদাহরণস্বরূপ DOUR, HUNKAR বা BFF-এর মতো প্রতিষ্ঠানের নাম কেবল সম্ভাব্য উদাহরণ; এখানে কোনো প্রতিষ্ঠানকে আমাদের বর্তমান অংশীদার, সমর্থনকারী বা তথ্যপ্রাপক বলা হচ্ছে না। কার্যকর আনুষ্ঠানিক সম্পর্ক ও পৃথক সম্মতি ছাড়া কোনো সম্ভাব্য অংশীদার ব্যবহারকারীর নাম বা নম্বর পাবে না। শনাক্তকৃত অংশীদারের নিজস্ব প্রচারণার জন্য শুধুমাত্র স্পষ্টভাবে সম্মতিদানকারী ব্যবহারকারীর নাম ও মোবাইল নম্বর শেয়ার করা হতে পারে; আমাদের সম্পূর্ণ ব্যবহারকারী তালিকা বা অসম্মত ব্যবহারকারীদের তথ্য বিক্রি, ভাড়া বা হস্তান্তর করা হবে না। সম্মতিভিত্তিক বিপণন বা লিড-জেনারেশনের বিনিময়ে PlayerLagbe বাণিজ্যিক পারিশ্রমিক পেতে পারে; অর্থপ্রদান সম্মতির সীমা বাড়ায় না। অংশীদারের সঙ্গে লিখিত চুক্তিতে অনুমোদিত ব্যবহার, নিরাপত্তা, সংরক্ষণ, প্রত্যাহার ও মুছে ফেলা এবং অননুমোদিত পুনঃপ্রকাশ বা পুনর্বিক্রয় নিষিদ্ধ থাকবে। ব্যবসা বিক্রয় বা একীভূতকরণের অংশ হিসেবে তথ্য হস্তান্তর হলে প্রযোজ্য আইন অনুযায়ী আপনাকে জানানো হবে এবং আইনসম্মত সুরক্ষা বজায় থাকবে।

Official Partner marketing: PlayerLagbe may in future formally appoint organisations for sponsorships or promotions. DOUR, HUNKAR and BFF are illustrative examples of possible future organisations only; naming them does not assert any current partnership, endorsement or data-sharing arrangement. No prospective partner receives contact details merely because discussions have taken place. We may disclose only the name and mobile phone number of a user who has separately opted in to the specified Official Partner’s own marketing. We will not sell, rent or transfer our general user database or the information of users who have not opted in. PlayerLagbe may receive sponsorship, campaign or consent-based lead-generation fees; payment never expands the scope of consent. Written partner agreements will restrict use, security, retention, withdrawal, deletion, onward disclosure and resale. If information transfers as part of a business sale or merger, we will give notice as required by law and maintain applicable protections.

যুক্ত খেলোয়াড় সম্পর্কে: কোনো হোস্ট বা জয়েনার যখন অন্য কারো নাম ও নম্বর যোগ করেন, তিনি নিশ্চিত করেন যে ওই ব্যক্তির অনুমতি নেওয়া হয়েছে (ব্যবহারকারী চুক্তি, ধারা ৪)। এই তথ্য কেবল ম্যাচ পরিচালনার জন্য ব্যবহৃত হয়; সংশ্লিষ্ট ব্যক্তি নিজে প্রযোজ্য আইন অনুযায়ী পৃথক সম্মতি না দিলে তা কোনো আনুষ্ঠানিক অংশীদারের বিপণনের জন্য শেয়ার করা হবে না।

About Added Players: when a Host or Joiner enters another person’s name and number, they confirm they have that person’s permission (User Agreement, Section 4). These details are used only to run that match and will not be shared for Official Partner marketing unless the individual concerned independently gives legally valid, separate permission.

টার্ফের নিজস্ব গ্রাহক: টার্ফ পার্টনার তাঁদের ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে নিজেদের সরাসরি (ম্যানুয়াল) বুকিংয়ের গ্রাহকদের তথ্যও দেখতে পান। ওই তথ্যের দায়িত্ব ও জবাবদিহি সংশ্লিষ্ট টার্ফ পার্টনারের, PlayerLagbe-র নয়; এ বিষয়ে টার্ফ পার্টনার চুক্তিতে পৃথক শর্ত রয়েছে।

A turf's own customers: Turf Partners also see, in their management dashboard, details of bookings they took directly. Responsibility and accountability for that data rests with the Turf Partner, not PlayerLagbe, and is addressed separately in the Turf Partner Agreement.

৫ / 5. তথ্য কোথায় রাখা হয় ও দেশের বাইরে স্থানান্তর / 5. Where Data is Stored, and Cross-Border Transfer

বাংলা

৫.১ PlayerLagbe-র সার্ভার ও ডেটাবেস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থিত ক্লাউড অবকাঠামোতে রক্ষিত। এছাড়া Google Analytics-এর মাধ্যমে ব্যবহার-বিশ্লেষণ বাংলাদেশের বাইরে প্রক্রিয়াকরণ হয়।

৫.২ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এর ধারা ২৯ অনুযায়ী প্রযোজ্য শর্ত ও প্রয়োজনীয় সুরক্ষা অনুসরণ করে আইনসম্মত আন্তঃসীমান্ত স্থানান্তরের ব্যবস্থা করা হবে। উপাত্তের শ্রেণি, স্থানান্তরের বৈধ ভিত্তি, প্রযোজ্য সম্মতি বা চুক্তি এবং গন্তব্যস্থলের উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা বিবেচনা করা হবে।

৫.৩ PlayerLagbe তার বর্তমান ডেটা-হোস্টিং, ব্যাকআপ, অ্যানালিটিক্স এবং তৃতীয় পক্ষের প্রক্রিয়াকরণ ব্যবস্থা পর্যালোচনা করবে এবং প্রযোজ্য আইনের শর্ত পূরণে প্রয়োজনীয় কারিগরি, চুক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করবে। সার্ভার বা প্রক্রিয়াকরণের অবস্থান পরিবর্তিত হলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে ধারা ১১ অনুযায়ী জানানো হবে।

English

5.1 PlayerLagbe's servers and database are currently hosted on cloud infrastructure located in Singapore. In addition, usage analytics are processed outside Bangladesh through Google Analytics.

5.2 Cross-border transfers will be assessed against Section 29 of the Personal Data Protection Act, 2026, including applicable conditions and safeguards. Relevant considerations include data classification, an appropriate lawful transfer basis, required consent or contractual grounds, and safeguards at the destination.

5.3 PlayerLagbe will review its hosting, backups, analytics and third-party processing arrangements and implement technical, contractual and organisational measures necessary under applicable law. Material changes to hosting or processing locations will be communicated in accordance with Section 11.

৬ / 6. তথ্য কতদিন রাখা হয় / How Long We Keep Data

তথ্য / Dataমেয়াদ / Periodকারণ / Why
লেনদেন ও বুকিং record / Transaction and booking records৬ বছর / 6 yearsডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, ২০২১ — বাধ্যতামূলক / Mandatory under the 2021 Guidelines
অভিযোগের রেকর্ড / Complaint records৬ বছর / 6 yearsনির্দেশিকা অনুযায়ী / As required by the Guidelines
অ্যাকাউন্ট প্রোফাইল (নাম, নম্বর, ইমেইল, স্কিল লেভেল) / Account profileঅ্যাকাউন্ট বন্ধ + ৯০ দিন / Until closure + 90 daysপুনরুদ্ধারের সুযোগ ও অপব্যবহার প্রতিরোধ / Recovery window and abuse prevention
যুক্ত খেলোয়াড়ের নাম ও নম্বর (যাঁর অ্যাকাউন্ট নেই) / Added Player details (no account)ম্যাচের পর ১২ মাস / 12 months after the matchবিরোধ নিষ্পত্তি / Dispute resolution
নির্দিষ্ট লোকেশন / Precise locationইতিহাস হিসেবে রাখা হয় না; লগে সর্বোচ্চ ৩০ দিন / Not kept as history; max 30 days in logs—
OTP ও লগ-ইন লগ / OTP and login logs৯০ দিন / 90 daysনিরাপত্তা / Security
ব্যবহার-বিশ্লেষণ / Analyticsসর্বোচ্চ ১৪ মাস / Up to 14 months—
প্রচার ও অংশীদার-সম্মতির রেকর্ড / Marketing and partner-consent recordsপ্রযোজ্য আইন অনুযায়ী; প্রক্রিয়াকরণ রেজিস্টারের ক্ষেত্রে সাধারণত ন্যূনতম ৫ বছর / As required by law; generally at least 5 years for processing-register recordsসম্মতি ও প্রত্যাহারের প্রমাণ এবং আইনগত জবাবদিহি / Proof of consent, withdrawal and legal accountability
অংশীদারের জন্য বিপণন যোগাযোগের তথ্য / Partner marketing contact detailsবৈধ সম্মতি ও নির্দিষ্ট উদ্দেশ্যের প্রয়োজনে যতদিন অনুমোদিত / Only while authorised and needed for the stated purposeসম্মতি প্রত্যাহার বা উদ্দেশ্য শেষ হলে প্রযোজ্য মুছে ফেলা/সীমিতকরণ / Deletion or restriction upon withdrawal or end of purpose, as applicable
তথ্য শেয়ারিং ও প্রত্যাহারের লগ / Disclosure and withdrawal logsপ্রযোজ্য রেকর্ড সংরক্ষণ আইনের শর্ত অনুযায়ী / Applicable statutory records periodকার কাছে, কখন ও কেন শেয়ার করা হয়েছে তার জবাবদিহি / Accountability for recipients, timing and purposes

গুরুত্বপূর্ণ: আপনি অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করলে আমরা যা মুছতে আইনত বাধ্য নই — সবই মুছে ফেলি। তবে আইন অনুযায়ী ৬ বছর সংরক্ষণযোগ্য লেনদেন ও অভিযোগ রেকর্ড মুছে ফেলা যায় না; সেগুলো সীমিত প্রবেশাধিকারে আলাদা রাখা হয় এবং কেবল আইনি প্রয়োজনে ব্যবহৃত হয়।

Important: if you ask us to delete your account we delete everything we are not legally required to keep. We cannot delete the transaction and complaint records that law requires us to retain for 6 years; those are held under restricted access and used only where legally necessary.

অংশীদার বিপণন: নাম ও নম্বরের বিপণন-সংক্রান্ত অনুলিপি এবং সম্মতির প্রমাণসংক্রান্ত রেকর্ড এক বিষয় নয়। সম্মতি প্রত্যাহার বা উদ্দেশ্য শেষ হলে প্রযোজ্য ব্যক্তিগত যোগাযোগের তথ্য মুছে ফেলা বা ব্যবহার সীমিত করা হবে; তবে আইনগত বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় ন্যূনতম রেকর্ড নিরাপদে রাখা হতে পারে।

Partner marketing: A partner’s marketing contact copy and the records needed to demonstrate consent are different. Marketing contact details will be erased or restricted where applicable after withdrawal or expiry of the purpose, while limited records may be retained securely to meet legal obligations.

৭ / 7. আপনার অধিকার / Your Rights

আপনি যেকোনো সময় নিচের অধিকারগুলো প্রয়োগ করতে পারেন:

অধিকার / Rightকী করতে পারবেন / What you can do
দেখা / Accessআমাদের কাছে থাকা আপনার তথ্যের একটি কপি চাওয়া
সংশোধন / Correctionভুল বা পুরোনো তথ্য ঠিক করা — নাম, নম্বর, স্কিল লেভেল প্ল্যাটফর্মেই সম্পাদনযোগ্য
মুছে ফেলা / Deletionঅ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলার অনুরোধ (ধারা ৬-এর সীমাবদ্ধতা সাপেক্ষে)
সম্মতি প্রত্যাহার / Withdraw consentলোকেশন, PlayerLagbe প্রচারণা, অ্যানালিটিক্স এবং প্রতিটি শনাক্তকৃত অংশীদারের বিপণন ও তথ্য শেয়ারিংয়ের সম্মতি আলাদাভাবে প্রত্যাহার
আপত্তি / Objectপ্রচারমূলক বার্তা বন্ধ করা
অভিযোগ / Complainআমাদের কাছে, এবং সন্তুষ্ট না হলে কর্তৃপক্ষ বা DNCRP-তে
তথ্যপ্রাপক সম্পর্কে জানা / Know recipientsকোন প্রতিষ্ঠান আপনার তথ্য পেয়েছে ও কোন উদ্দেশ্যে শেয়ার হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে তার পরিচয় জানতে চাওয়া / Request identities of recipients and relevant disclosure purposes

কীভাবে: প্ল্যাটফর্মে Account → Settings → Privacy থেকে অথবা গোপনীয়তা যোগাযোগের ঠিকানা contact@playerlagbe.com-এ লিখে। সেখানে PlayerLagbe প্রচারণা এবং প্রত্যেক শনাক্তকৃত আনুষ্ঠানিক অংশীদারের প্রচারণা পৃথকভাবে নিয়ন্ত্রণ করা যাবে। সংশ্লিষ্ট অংশীদারের সম্মতি প্রত্যাহারের পর ওই উদ্দেশ্যে নতুন তথ্য শেয়ার বন্ধ হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে অংশীদারকে বিপণন বন্ধ ও তথ্য মুছে ফেলা বা সীমিত করার অনুরোধ জানানো হবে। পরিচয় যাচাইয়ের পর আমরা ৩০ দিনের মধ্যে সাড়া দেব; অভিযোগের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে (নির্দেশিকা, ২০২১)। এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে।

How: use Account → Settings → Privacy on the platform, or write to our Privacy Contact at contact@playerlagbe.com. PlayerLagbe marketing and each specifically identified Official Partner’s marketing can be controlled separately. After withdrawal, further disclosures for that partner’s marketing will stop and we will notify the partner to cease marketing and delete or restrict information as applicable. Following identity verification, we respond within 30 days, and within 72 hours for complaints (2021 Guidelines). This service is free of charge.

৮ / 8. নিরাপত্তা / Security

আমরা নিম্নলিখিত ব্যবস্থা রাখি (কারিগরি বিবরণ নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয় না):

• তথ্য আদান-প্রদানে এনক্রিপশন (TLS) এবং সংরক্ষণে এনক্রিপশন;

• ভূমিকাভিত্তিক প্রবেশাধিকার — কর্মীরা কেবল কাজের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই দেখতে পান;

• OTP-ভিত্তিক অ্যাকাউন্ট যাচাই;

• কোনো কার্ড বা পিন তথ্য আমাদের সিস্টেমে রাখা হয় না;

• প্রসেসরদের সঙ্গে লিখিত চুক্তি ও যাচাই;

• তথ্য-লঙ্ঘন প্রতিক্রিয়া পরিকল্পনা — উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা থাকলে কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের মধ্যে জানানো হয়।

We maintain (technical detail is withheld for security reasons): encryption in transit (TLS) and at rest; role-based access so staff see only what their work requires; OTP-based account verification; no card or PIN data on our systems; written agreements and due diligence with processors; and a breach response plan under which the Authority and affected users are notified within the prescribed time where a breach is likely to cause significant damage.

কোনো ব্যবস্থা শতভাগ নিরাপদ নয়। আপনার OTP কারো সঙ্গে শেয়ার করবেন না — PlayerLagbe কখনো আপনার OTP বা পিন জানতে চাইবে না।

No system is perfectly secure. Never share your OTP — PlayerLagbe will never ask you for your OTP or PIN.

৯ / 9. কুকি ও অ্যানালিটিক্স / Cookies and Analytics

৯.১ ওয়েবসাইটে দুই ধরনের কুকি ব্যবহৃত হয়: অপরিহার্য (লগ-ইন, নিরাপত্তা — এগুলো ছাড়া সাইট চলে না) এবং বিশ্লেষণমূলক (Google Analytics)। প্রথমবার সাইটে এলে আপনি বিশ্লেষণমূলক কুকি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন; ডিফল্ট অবস্থায় অ-অপরিহার্য কুকি বন্ধ থাকে।

9.1 The website uses two kinds of cookie: essential (login, security — the site cannot work without them) and analytics (Google Analytics). On your first visit you can accept or decline analytics cookies; non-essential cookies are off by default.

৯.২ প্ল্যাটফর্মে Google Analytics ডিভাইস-শনাক্তকারী ব্যবহার করে কোন ফিচার কতটা ব্যবহৃত হচ্ছে তা বোঝে। আমরা Google Analytics-এ আপনার নাম বা ফোন নম্বর পাঠাই না। আপনি ডিভাইস সেটিংস থেকে বিজ্ঞাপন-শনাক্তকারী রিসেট বা সীমিত করতে পারেন, এবং Settings → Privacy থেকে বিশ্লেষণ বন্ধ করতে পারেন।

9.2 On the platform, Google Analytics uses device identifiers to understand which features are used. We do not send your name or phone number to Google Analytics. You can reset or limit your advertising identifier in device settings, and turn analytics off under Settings → Privacy.

১০ / 10. শিশুদের তথ্য / Children's Data

বাংলা

PlayerLagbe-র অ্যাকাউন্ট একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির নামে থাকে (ব্যবহারকারী চুক্তি, ধারা ৩)। খেলার মাঠে সব বয়সের খেলোয়াড় স্বাগত — তবে কোনো খেলোয়াড় ১৮ বছরের কম হলে একজন প্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টধারী তাঁর হয়ে বুকিং করেন।

আমরা জেনেশুনে ১৮ বছরের কম বয়সী কারো কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করি না। কোনো নাবালকের নাম ও নম্বর কেবল একজন প্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টধারীর মাধ্যমে সিস্টেমে আসতে পারে, এবং তিনি নিশ্চিত করেন যে অভিভাবকের সম্মতি নেওয়া হয়েছে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬ শিশুদের তথ্যের জন্য অতিরিক্ত সুরক্ষা নির্ধারণ করেছে, যা আমরা মেনে চলি। কোনো অপ্রাপ্তবয়স্ক বা যুক্ত খেলোয়াড়ের তথ্য সাধারণ আনুষ্ঠানিক অংশীদার বিপণন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

অভিভাবক যেকোনো সময় contact@playerlagbe.com-এ লিখে তাঁর সন্তানের তথ্য দেখতে বা মুছে ফেলতে অনুরোধ করতে পারেন — আমরা অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেব।

English

A PlayerLagbe account is held by an adult (User Agreement, Section 3). Players of every age are welcome on the pitch — but where a player is under 18, an adult account holder books on their behalf.

We do not knowingly collect data directly from anyone under 18. A minor’s name and number can enter our system only through an adult account holder, who confirms that appropriate guardian consent has been obtained. The Personal Data Protection Act, 2026 provides additional safeguards for children’s data. We will not include minors or Added Players in ordinary Official Partner marketing lists.

A guardian may write to contact@playerlagbe.com at any time to see or delete their child's data, and we will act on it as a priority.

১১ / 11. পলিসির পরিবর্তন / Changes to This Policy

পরিবর্তন হলে নতুন সংস্করণ নম্বর ও কার্যকর তারিখসহ প্রকাশ করা হবে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে — বিশেষত নতুন কোনো তথ্য-শ্রেণি, নতুন প্রক্রিয়াকারী, তথ্য সংরক্ষণস্থলের পরিবর্তন বা অংশীদার বিপণনের উদ্দেশ্য পরিবর্তন — প্ল্যাটফর্মে বিজ্ঞপ্তি বা ইমেইলের মাধ্যমে কমপক্ষে ৭ দিন আগে জানানো হবে। নতুন আনুষ্ঠানিক অংশীদার বা পূর্ববর্তী সম্মতির সীমার বাইরের প্রচারণার জন্য প্রযোজ্য ক্ষেত্রে পৃথক নতুন সম্মতি নেওয়া হবে। শুধু আপডেট করা পলিসি প্রকাশ বা প্ল্যাটফর্ম ব্যবহার চালিয়ে যাওয়াকে নতুন অংশীদার-বিপণন সম্মতি ধরা হবে না।

Changes are published with a new version number and effective date. For material changes — including a new data category, processor, storage location or partner-marketing purpose — we give at least 7 days’ notice by notification on the platform or email. Where a new Official Partner or new purpose falls outside an earlier permission, fresh specific consent will be obtained as applicable. Publication of an updated policy or continued use of PlayerLagbe is not, by itself, consent to new partner marketing.

১২ / 12. যোগাযোগ ও অভিযোগ / Contact and Complaints

গোপনীয়তা যোগাযোগ / Privacy Contactcontact@playerlagbe.comMahdee Bin Azam Khan, contact@playerlagbe.com, 01751900392 — সাধারণ সহায়তা ও গোপনীয়তা-সংক্রান্ত অনুরোধ / General support and privacy requests

• প্রাপ্তি স্বীকার ২৪ ঘণ্টার মধ্যে; নিষ্পত্তি ৭২ ঘণ্টার মধ্যে (নির্দেশিকা, ২০২১)।

• Acknowledged within 24 hours; resolved within 72 hours (2021 Guidelines).

১৩ / 13. প্ল্যাটফর্ম ব্যবহারের লাইসেন্স / Licence to Use the Platform

এই ধারাটি সুবিধার্থে সংক্ষেপে দেওয়া হল। লাইসেন্সটি মঞ্জুর করা হয় ব্যবহারকারী চুক্তির ধারা ২-এ, এবং মেধাস্বত্ব সংক্রান্ত পূর্ণ শর্ত সেবার শর্তাবলির ধারা ১১-এ। অসঙ্গতি দেখা দিলে ওই ধারাগুলোই প্রযোজ্য। This Section is a summary for convenience. The licence is granted at Section 2 of the User Agreement, and the full intellectual property terms are at Section 11 of the Terms of Service. Those Sections govern in case of any inconsistency.

১৩.১ আপনাকে PlayerLagbe প্ল্যাটফর্মটি ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য একটি সীমিত, অ-একচেটিয়া, অহস্তান্তরযোগ্য ও প্রত্যাহারযোগ্য লাইসেন্স দেওয়া হয়েছে।

13.1 You are granted a limited, non-exclusive, non-transferable and revocable licence to use the PlayerLagbe platform for your personal use.

১৩.২ নিষিদ্ধ: রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা সোর্স কোড উদ্ধারের চেষ্টা; স্ক্র্যাপিং, বট বা অটোমেটেড টুল দিয়ে তথ্য সংগ্রহ; প্ল্যাটফর্মে প্রবেশাধিকার পুনর্বিক্রয়, ভাড় বা উপ-লাইসেন্স; প্ল্যাটফর্মের কোনো অংশ কপি বা পরিবর্তন; অন্য ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ বা ডেটাবেস তৈরি করা।

13.2 Prohibited: reverse-engineering or attempting to derive source code; scraping, bots or automated data collection; reselling, renting or sub-licensing access to the platform; copying or modifying any part of the platform; and harvesting or building a database of other users' details.

১৩.৩ প্রত্যাহার: সেবার শর্তাবলি লঙ্ঘিত হলে এই লাইসেন্স স্থগিত বা প্রত্যাহার করা হতে পারে (সেবার শর্তাবলি, ধারা ৮)। তবে আপনার প্রাপ্য রিফান্ড এতে আটকে থাকবে না।

13.3 Revocation: this licence may be suspended or revoked on breach of the Terms of Service (Terms of Service, Section 8). This does not withhold any refund due to you.

গ্রহণ / Acceptance

☐ আমি PlayerLagbe-এর প্রাইভেসি পলিসি (v1.1) পড়েছি ও বুঝেছি এবং ব্যবহারকারী চুক্তির শর্তাবলি গ্রহণ করছি। ☐ I have read and understood PlayerLagbe’s Privacy Policy (v1.1) and agree to the User Agreement. ☐ (ঐচ্ছিক) আমি PlayerLagbe থেকে টুর্নামেন্ট, অফার ও অন্যান্য প্রচারমূলক বার্তা পেতে সম্মত। ☐ (optional) I agree to receive promotional messages about tournaments, offers and other PlayerLagbe promotions. অংশীদারের নিজস্ব বিপণন: কোনো প্রতিষ্ঠান সত্যিকারের আনুষ্ঠানিক অংশীদার হলে তবেই তার পূর্ণ আইনগত পরিচয়, উদ্দেশ্য, যোগাযোগের মাধ্যম ও তথ্য-শেয়ারিং শর্তসহ পৃথক, ডিফল্ট-খালি সম্মতি অপশন দেখানো হবে। বর্তমানে কোনো সম্ভাব্য অংশীদারের জন্য আগাম বা সাধারণ অনুমতি নেওয়া হচ্ছে না। Official Partner marketing: only after a partner has actually been formally appointed will we display a separate, unticked opt-in identifying that partner’s legal name, purposes, contact channels and data-sharing terms. No advance or blanket permission is being requested for prospective partners. ভবিষ্যতের অংশীদারভিত্তিক সম্মতি-অপশনের নমুনা (কেবল প্রকৃত অংশীদার নিযুক্ত হওয়ার পর ব্যবহারযোগ্য): Template for a future partner-specific opt-in (use only after formal appointment): ☐ (ঐচ্ছিক) আমি সম্মতি দিচ্ছি যে PlayerLagbe আমার নাম ও মোবাইল নম্বর এই অপশনে শনাক্তকৃত আনুষ্ঠানিক অংশীদারের সঙ্গে শেয়ার করতে পারবে, যাতে প্রতিষ্ঠানটি এখানে স্পষ্টভাবে বর্ণিত মাধ্যমে তার অফার ও প্রচারণা সম্পর্কে যোগাযোগ করতে পারে। আমি যেকোনো সময় সম্মতি প্রত্যাহার করতে পারব। ☐ (optional) I authorise PlayerLagbe to share my name and mobile number with the Official Partner identified in this opt-in so that it may contact me through the channels explicitly described here about its offers and promotions. I may withdraw this consent at any time.

প্রচার ও অংশীদার-বিপণনের সব সম্মতি ঐচ্ছিক এবং ডিফল্ট অবস্থায় খালি থাকবে। এসব সম্মতি না দিলেও অ্যাকাউন্ট খোলা ও সাধারণ সেবা ব্যবহার করা যাবে। বাস্তবে নিযুক্ত কোনো অংশীদার না থাকলে তার সম্মতি-অপশন দেখানো যাবে না। / All marketing and partner-marketing choices are optional and unchecked by default. Registration and ordinary use remain available without consent. No partner option is presented unless that partner has actually been appointed.